×

ঢাকা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী সাধারণ ও চালকেরা। সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কালাদী এলাকায় সড়কে কর্মসূচি পালন করেন তারা।

এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে ৬ লেনের উন্নতিকরণের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে-মেয়ে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। অনেকটা ঝুঁকি নিয়ে এ সড়ক পারাপার হতে হয়।

গত ৭ বছর আগে এলাকাবাসী সড়কের কালাদী এলাকায় আন্ডারপাসের দাবি জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করেন। এমনকি একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মাণ করে ফেলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

সেজন্য সোমবার বেলা ১১টার দিকে কালাদীসহ আশপাশের কয়েক গ্রামে কয়েকশ নারী-পুরুষ আন্ডারপাসের দাবিতে সড়কে মানববন্ধন করেন। একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে দুপুর পৌনে ১টার দিকে এলাকাবাসীকে আগামী বুধবার সড়কে আন্ডারপাস করে দেওয়ার সিদ্ধান্ত দেবে এমন আশ্বাস দিলে দুপুর ১টার দিকে সড়ক থেকে লোকজন সরে দাঁড়ায়। আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App