×

ঢাকা

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের অতর্কিত হামলায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের দায়ে আসামিদের আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকার মোঃ অনিক (২৭), ফতুল্লার কাশিপুরের মোঃ আকাশ খান ওরফে সাইদুর রহমান (৩৬) এবং চাঁদপুর সদরের বাবু ওরফে চাঁন্দি বাবু ওরফে টাইক্কা বাবু (৪৫)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোরে ঢাকায় নিজের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওয়াজেদ সীমান্ত। শহরের দেওভোগস্থ আলী আহম্মদ চুনকা পাঠাগারের সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে সীমান্তের মাথা, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা হাজী মোঃ আলম পারভেজ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ৩১ জুলাই ৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ ও ৩৯২ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App