×

ঢাকা

শর্তভঙ্গ

সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

গাজীপুর সাফারি পার্কে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের হাতি দুটি ফিরিয়ে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

লালন-পালনকারীদের জিম্মায় দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামে দুই হাতিকে আবার গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার ভোরে নিহারকলি ও সকাল ১০টার দিকে সম্রাটকে ট্রাকে করে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে আনা হয়।  

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতি দুটিকে আনার পর বন বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন তারা খাবার খাচ্ছে এবং অন্য হাতিদের সঙ্গে বেশ ভালো আছে।

আরও পড়ুন: শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না

সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনসহ বেশ কয়েকজন চিকিৎসক হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

বুধবার আবারও দুই হাতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট হাতি দুটিকে শর্ত সাপেক্ষে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেয় গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা শর্ত ভাঙ্গলে ফের হাতি দুটিকে হেফাজতে নেয় বন বিভাগ।

গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ‘নিহারকলি’কে এবং জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে ‘সম্রাট’কে উদ্ধার করে ফিরিয়ে আনে বন বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

দেশে ফিরলেন বাঁধন জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App