×

ঢাকা

বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহিম শেখ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানিয়ারী গ্রামের কৃষক আব্দুর রহমানের একটি বৈদ্যুতিক সেচপাম্প রয়েছে। সেচপাম্পটির কাছাকাছি ইসহাক মোল্যার ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সেচপাম্পের সংযুক্ত তার চুরি করে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিমের মৃত্যু হতে পারে।

আব্দুর রহমান বলেন, সকালে তার ভাতিজি মাঠে তাল কুড়াতে গিয়ে ধানখেতের মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

তিনি আরও বলেন, ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো ছিল। এ ছাড়া তার কোমরে একটি কাটিং প্লাস পাওয়া যায়। এসব দেখে তার ধারণা, সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটার সময় ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

সন্ধ্যা নামলেই আতঙ্ক শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

‘বিগত দলীয় মতের সার ডিলাররা বহাল তবিয়তেই থাকবেন’

পানি সম্পদ প্রতিমন্ত্রী ‘বিগত দলীয় মতের সার ডিলাররা বহাল তবিয়তেই থাকবেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App