দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: ভোরের কাগজ
বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ শহরের বেউথা খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম আছে সেগুলো তারা ঠিকমত সরবরাহ করতে পারবেন।
দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা এই পরিকল্পনা নিয়ে কাজ করছেন। কারণ, দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলায় যেটি প্রয়োজন সেভাবেই খাদ্য মজুদের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি খুব অল্পদিন যাবৎ পেয়েছেন। একারণে, তাকে এবিষয়ে যথেষ্ট প্রত্যক্ষ স্টাডি করতে হচ্ছে। পুরোপুরি এ দপ্তর সম্পর্কে অবগত হওয়ার পরই মতামত দেয়া সম্ভব হবে।
