×

ঢাকা

বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিওবার্তা ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিওবার্তা ভাইরাল

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নেওয়ার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তামান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কখন, কোথায় বা কীভাবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, তিনি যেভাবেই ওই পরিস্থিতিতে এসে থাকুন না কেন, এখন ফিরে গেলে তার বা তার বাবা-মায়ের সম্মান আর ফিরবে না। তাই তিনি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে আছেন তামান্না। তার পাশে কয়েকজন নারী এবং সামনে একজন পুরুষ রয়েছেন। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদকেও দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তামান্নার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বরপক্ষ থানায় একটি অভিযোগ করেছে। তামান্নার ভিডিও বার্তাটি পুলিশের নজরে এসেছে। কেউ মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্নার সঙ্গে নান্দাইলের এক যুবকের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন বর ও বরযাত্রীরা। হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে তারা গাড়ি থামিয়ে ভাঙচুর করেন এবং তামান্নাকে গাড়ি থেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এরপর তামান্নার সঙ্গে আতিকুর রহমান মিয়াদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। ঘটনার পর মিয়াদ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও দেন। তবে নববধূর ভিডিও বার্তার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App