×

ঢাকা

আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ইলিয়াস মোল্লা হত্যা এবং তার চাচা-শ্বশুর ইসহাক মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘোরাফেরা ও মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী ও মামলার বাদী লিপি বেগম। এ সময় হামলায় আহত ইসহাক মোল্লাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিপি বেগম বলেন, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলাগ্রামে জমিজমা নিয়ে ইসহাক মোল্লার সঙ্গে স্থানীয় সিদ্দিক মোল্লা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২৫ সালের ৮ মার্চ ইসহাক মোল্লার ওপর হামলা চালানো হয়। ওই হামলায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে দাবি করেন তিনি।

লিপির অভিযোগ, ওই ঘটনায় মামলা হলেও আসামিরা দীর্ঘ সময় গ্রেপ্তার হয়নি। এমনকি পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মামলার মূল আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লিপি বেগম জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসা করে এলাকায় শান্তি ফেরাতে তার স্বামী ইলিয়াস মোল্লা চেষ্টা করছিলেন। গত ১৯ জুন ইলিয়াস তার পঙ্গু চাচা-শ্বশুর ইসহাক মোল্লাকে হুইলচেয়ারে করে রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে এসে সিদ্দিক মোল্লা, তার স্ত্রী রওশন আরা এবং তাদের দুই ছেলে বিপ্লব মোল্লা ও বিদ্যুৎ মোল্লা হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

লিপির ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একই সময় হুইলচেয়ারে থাকা ইসহাক মোল্লার ওপরও হামলা চালানো হয় এবং তার হাতের দুটি আঙুল কেটে যায় বলে অভিযোগ করা হয়।

পরে আহত ইলিয়াস ও ইসহাককে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন ইলিয়াস মোল্লার মৃত্যু হয়।

ইলিয়াসের মৃত্যুর পর তার স্ত্রী লিপি বেগম সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। তিনি জানান, মামলার পর বিপ্লব মোল্লা, বিদ্যুৎ মোল্লা, সিদ্দিক মোল্লা ও রওশন আরাকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে লিপির অভিযোগ, গ্রেপ্তারের প্রায় এক মাসের মধ্যে রওশন আরা জামিনে বেরিয়ে আসেন। এরপর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। মামলা প্রত্যাহার না করলে পরিবারের অন্য সদস্যদেরও হত্যার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন লিপি।

সংবাদ সম্মেলনে লিপি বেগম আরও অভিযোগ করেন, আসামিদের বিরুদ্ধে অতীতেও গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে তারা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা এবং মামলার তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন নিহত ইলিয়াস মোল্লার পরিবার।

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আসামিদের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

বিরোধীদলীয় নেতা রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App