×

ঢাকা

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

Icon

রাজবাড়ী (সদর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। এরই অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) সাইফুজ্জামান ফারুকী।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজবাড়ী কাপড় বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পরিপ্রেক্ষিতে ঢাকা রেঞ্জের ডিআইজি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বাজারের ব্যবসায়ীদের বক্তব্য নেওয়া হবে। প্রয়োজনে গোপনেও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সময় পুলিশের কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কীভাবে হামলার ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে মার্কেট ও প্রধান সড়কের দূরত্ব কতটুকু—এসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও নারী অধিকার সংগঠন মানববন্ধন করেছে। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App