×

ঢাকা

আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ১৭ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ১৭ জন

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে রাখা প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ সময় আগুন পুরো ছড়িয়ে পড়লে ভবনের ছাদে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান ১৭ জন অতিথি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনাল এর ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এদিকে, পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গাড়িতে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত পার্কিং এলাকা থেকে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় হোটেলে অবস্থানরত ১৭ জন আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়া ও আগুনের কারণে নিচে নামার সুযোগ না পেয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর হোটেলের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে কটু মন্তব্য, সিফাত গ্রেপ্তারে পিনাকীর প্রতিক্রিয়া

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য থাকলেও বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, নিচের পার্কিংয়ে থাকা গাড়িটি থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চাকা বিস্ফোরিত হলে আমরা দূরে সরে যাই। কিছুক্ষণ পর বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো বিল্ডিং কেঁপে ওঠে এবং মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওপরে কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন। তারা দরজা ভেঙে ছাদে চলে যান। পরে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।

পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে ওপরে আটকে থাকা সবাইকে বের করে আনা হয়। তবে নিচের পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, ‘আনুমানিক রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি হোটেলের নিচে গাড়ি রাখার জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা প্রতিটি তলায় পৌঁছে যায়। আগুন বেশি থাকায় প্রথমদিকে আমরা ওপরে পৌঁছাতে পারছিলাম না। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেলেও মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ১৭ জন

আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ১৭ জন

জরুরি রক্তদাতা খুঁজছেন? প্লে-স্টোরে এলো রক্তশেয়ার অ্যাপ

জরুরি রক্তদাতা খুঁজছেন? প্লে-স্টোরে এলো রক্তশেয়ার অ্যাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App