×

ঢাকা

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গান ও নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এএসআইয়ের নাম আব্দুল মান্নান। তিনি নারায়ণগঞ্জ সদর নৌ থানায় কর্মরত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই তিনি এমন আচরণ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা এক ব্যক্তি থানার সামনে মাটিতে বসে গান করছেন। কিছুক্ষণ পর তিনি উঠে গানের তালে নাচতে শুরু করেন। এ সময় আশপাশের কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

তবে উপস্থিত লোকজনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি গান ও নাচ চালিয়ে যান। পরে তাকে একটি চেয়ারে বসে থাকতেও দেখা যায়।

ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে বলতে শোনা যায়, তার স্ত্রী তাকে জুতা দিয়ে মারধর করেছেন। এ ঘটনার কারণেই তিনি এমন আচরণ করছেন বলে উল্লেখ করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেখানে উপস্থিত কয়েকজনকে ওই পুলিশ সদস্য মাদক সেবন করেছেন কি না, তা নিয়েও আলোচনা করতে শোনা যায়।

এ বিষয়ে ওসি মো. রকিবুজ্জামান বলেন, এএসআই আব্দুল মান্নান কোনো মাদকজাতীয় বস্তু গ্রহণ করেছিলেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে বসবাস করেন। তার স্ত্রী সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার রাতে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পরপরই থানার সামনে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App