×

ঢাকা

পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি)- শাখার আলতাফ হোসেন (৫৮) নামে এক এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে পোশাক কারখানার সামনে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জনের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন ওই এসআই ও তাঁর ছেলে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, ‘নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজারে তার একটি জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, মিলল যুবকের পরিচয়

লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, মিলল যুবকের পরিচয়

জামিন পেলেন বিদিশা সিদ্দিক

জামিন পেলেন বিদিশা সিদ্দিক

মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App