×

ঢাকা

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য জানান।

এদিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।

আরও পড়ুন: সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে গেছে। তারা আগুন নেভাতে কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, উল্টো হতে পারে ফল

ইমরান খানের ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, উল্টো হতে পারে ফল

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App