×

ঢাকা

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেটসংলগ্ন পশ্চিমপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- লালচান (৬০), তানিষা (১৬) ও নাসিমা (৫০)। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিষার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লালচান ও নাসিমা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আর তানিষাকে হাসপাতালের নারী রোগীদের জন্য নির্ধারিত হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকেরা তাঁদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে জমে ছিল। পরে সেই গ্যাসে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, যাত্রী-দুর্ভোগ

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, যাত্রী-দুর্ভোগ

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

ইয়োকোহামায় চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর ‘ডট’: রং ও রেখায় শিকড়ের সন্ধান

ইয়োকোহামায় চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর ‘ডট’: রং ও রেখায় শিকড়ের সন্ধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App