×

ঢাকা

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে ঢুকে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান তাইজুল সরদার ও তার সহযোগীরা। এতে মিলন পক্ষের জহির ও মহাসিন গুরুতর আহত হন।

এ সময় পাল্টা হামলায় মিলন পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ও সাইফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে তাইজুলের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি

মধ্যপ্রাচ্য থেকে ‘গোপনে’ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইরান-হুতির হুমকি মধ্যপ্রাচ্য থেকে ‘গোপনে’ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App