×

ঢালিউড

মহালয়ার দিনে চমকে দিলেন বিদ্যা সিনহা মীম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম

মহালয়ার দিনে চমকে দিলেন বিদ্যা সিনহা মীম

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

আজ শুভ মহালয়া, দেবীপক্ষের শুরু। এদিন সকালে দেবীর অবতারে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। বুধবার (২ অক্টোবর) মহালয়ার সাতসকালে সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে।

সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।

এদিন অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। উৎসবের সঙ্গে মিল রেখে পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক; সঙ্গে কার্লি চুলের কম্বিনেশনে আলতো হাসিতে ক্যামেরায় পোজ।

এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’

আরো পড়ুন : ডিবি হারুন আটকে দেন মিমের সিনেমা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App