×

ঢালিউড

সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না : মেহজাবীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম

সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না : মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় জনের মধ্যে এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গেছেন সেই বাইকার। হৃদয়বিদারক এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া। এই মানুষটা হয়ত এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।’ 

তিনি লিখেছেন, ‘সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয় কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনো পদক্ষেপ নেয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে।’

শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App