×

ঢালিউড

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

তাকে পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জানুয়ারি) রাত ২টা ৩৪ মিনিটে না ফেরার দেশে পারি জমান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা।

তমা মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’

তার কথায়, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’ 

তিনি লেখেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

আরো পড়ুন : নিলয়কে বিয়ে করেছেন পড়শি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App