×

ঢালিউড

৬ ভিন্ন লুকে চমক দেখালেন শাকিব খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম

৬ ভিন্ন লুকে চমক দেখালেন শাকিব খান

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তিনি যা করছেন, তাই মুহূর্তেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার প্রতিটি নতুন লুক ও পোশাক ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার একসঙ্গে ছয়টি সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির হয়ে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন এই সুপারস্টার।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, কখনো প্রফেসর, কখনো শুটার, আবার কখনো বৃদ্ধ—এমন ছয়টি আলাদা রূপে ধরা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে—একসঙ্গে এত লুক কেন?

জানা গেছে, সম্প্রতি একটি জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন শাকিব খান। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। আর এই বিজ্ঞাপনেই ছয়টি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন শাকিব।

ভিডিওতে দেখা যায়, বিভিন্ন পরিবেশ ও চরিত্রে হাজির হন শাকিব খান এবং প্রতিটি লুকেই তাকে প্রশ্ন করা হয়—‘নাম্বার ওয়ান কী?’ জবাবে তিনি প্রত্যেকবারই বলেন—‘ভিটামিন সি!’

বিজ্ঞাপনটি প্রকাশের পর নেটিজেনরা শাকিব খানের পারফরম্যান্স ও বহুরূপী উপস্থাপনাকে প্রশংসায় ভাসাচ্ছেন। পাশাপাশি আদনান আল রাজীবের সৃজনশীল নির্মাণও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এদিকে সামনে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা সোলজার। অনেকে ভেবেছিলেন ছয় লুকের ছবিগুলো সিনেমার প্রচারণার অংশ। তবে এটি সম্পূর্ণই বিজ্ঞাপনভিত্তিক লুক, সিনেমার জন্য নয়—এ তথ্যও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App