×

ঢালিউড

নতুন সরকারের কাছে ২ দাবি অপু বিশ্বাসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

নতুন সরকারের কাছে ২ দাবি অপু বিশ্বাসের

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকাদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে। এই নির্বাচনের প্রেক্ষাপটে নিজের প্রত্যাশা প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি নতুন সরকার ও দেশের উন্নয়নের বিষয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন।

অপুর বিশ্বাস বলেন, যে সরকারই আসুক, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভকামনা জানাই। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারে।

আরো পড়ুন : ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

নতুন সরকারের কাছে তার বিশেষ দুটি দাবি রয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখেন। এছাড়া দেশের বিনোদন ও চলচ্চিত্রশিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়া হোক, এটাই আমার আশা।

অপুর বিশ্বাস কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলেন। তবে সম্প্রতি তিনি দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এর পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসার দায়িত্বেও সময় দিচ্ছেন তিনি।

সর্বশেষ অপু বিশ্বাস কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন সজল। অন্যদিকে, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করছেন তিনি। নির্মাতারা জানিয়েছেন, দুই সিনেমা চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App