×

ঢালিউড

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

ফাইল ছবি

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন শবনম বুবলী। অভিনেতা শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করে এই চিত্রনায়িকা জানান, তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; তাই নতুন করে তার বিয়ের কোনো প্রশ্নই আসে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সেখানে সঞ্চালক তার কাছে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন।

জবাবে বুবলী বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হয়। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না।’

শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এই নায়িকা জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়।

বুবলী জোর দিয়ে ফের বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।’

এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থাই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও অনেক কথা বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App