×

ঢালিউড

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা রাক্ষস এবার মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকেই রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

প্রথম সপ্তাহে পাইরেসির আশঙ্কায় ছবিটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন নতুন ঘোষণা দিয়ে জানায়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে ছবিটি মুক্তি পাচ্ছে।

প্রথম ধাপে দেশের প্রায় ২০ থেকে ৩০টি হলে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে। এর মধ্যে গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও কয়েকটি হল রয়েছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে বর্তমানে মোট ২৮টি হলে ছবিটি চলছে।

ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ধাপে সীমিত সংখ্যক হলে প্রদর্শিত হলেও আগামী সপ্তাহে শতাধিক হলে ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করেই ছবিটিকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি, আলী রাজ ও সোহেল মণ্ডলসহ আরো অনেকে। এছাড়া একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App