×

ঢালিউড

‘ভালো ছবি, দেখতে পারেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

‘ভালো ছবি, দেখতে পারেন’

ছবি: ভোরের কাগজ অনলাইন

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান, সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে বের হন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সিনেমা দেখে বের হয়ে প্রধানমন্ত্রী উপস্থিত সবার প্রতি হাত নাড়িয়ে বলেন, ‘ভালো ছবি, দেখতে পারেন’।

প্রসঙ্গত, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এবার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটির গল্প হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত।

অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App