×

ঢালিউড

উত্তর আমেরিকায় নতুন রেকর্ড গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:০৫ পিএম

উত্তর আমেরিকায় নতুন রেকর্ড গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট্রিক্যাল প্রদর্শনী শেষে সিনেমাটি আয় করেছে ৪ লাখ ৫০ হাজার ৩৭৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি সিনেমার জন্য একটি নতুন রেকর্ড। এর মাধ্যমে আগে ‘হাওয়া’ সিনেমার ৩ লাখ ৫৮ হাজার ডলারের রেকর্ড ভেঙে দেশের বাইরে সর্বাধিক আয় করা বাংলাদেশি সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হলিউড ডমেস্টিক বক্স অফিসে ৪ লাখ ডলার অতিক্রম করার পর এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ৫০ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করেছে এটি।

জানা গেছে, কানাডার ১০টি থিয়েটার থেকে সিনেমাটির আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৩১২ কানাডিয়ান ডলার। আর যুক্তরাষ্ট্রের ৫০টি থিয়েটার থেকে এসেছে ২ লাখ ৪৯ হাজার ৬৪ মার্কিন ডলার। সবচেয়ে বেশি আয় এসেছে কানাডার টরন্টো শহর থেকে। মাত্র দুটি থিয়েটার থেকেই সেখানে আয় হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ ডলার। এছাড়া নিউ ইয়র্ক সিটি থেকে এসেছে ৬৭ হাজার ৫৬১ ডলার।

আরো পড়ুন : অপেক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

বিশেষভাবে আলোচনায় এসেছে টরন্টোর ‘সিনেপ্লেক্স এগলিন্টন টাউন সেন্টার’ থিয়েটার। একক থিয়েটার হিসেবে এটি আয় করেছে ৯২ হাজার ৩৩১ ডলার, যা উত্তর আমেরিকায় কোনো বাংলাদেশি সিনেমার সর্বোচ্চ একক থিয়েটার আয় হিসেবে রেকর্ড তৈরি করেছে।

এর আগে এই রেকর্ড ছিল শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার দখলে। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছিল ৭৩ হাজার ডলার।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দেশ-বিদেশে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App