×

ঢালিউড

মুক্তি পাচ্ছে পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ ছবির প্রথম গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:২৩ পিএম

মুক্তি পাচ্ছে পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ ছবির প্রথম গান

ছবি : সংগৃহীত

পরিমনি অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এর মধ্যেই জানা গেলো, এবারের ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে ‘ডোডোর গল্প’ সিনেমার নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। 

স্যামুয়েল হকের লিরিক থেকে ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটির সুর ও কম্পোজ করেছেন প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। সংগীত আয়োজন করেছেন শাকের রাজা।

‘ডোডোর গল্প’ সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায়। চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হওয়ার পর ১৯ মে ২০২৬-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমার ড্রাফট কপি জমা দেওয়া হয়। আসন্ন ঈদুল আযজার পর টেকনিক্যাল-শো শেষে প্রয়োজনীয় কারেকশন-এর পর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

‘ডোডোর গল্প’ সিনেমাটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক। আর প্রযোজনা করেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জি-সিরিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App