×

ঢালিউড

আরিফিন শুভ

মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:২০ পিএম

মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভ মা–অন্তঃপ্রাণ হিসেবে পরিচিত। প্রয়াত মা খাইরুন নেছাকে তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে স্মরণ করেন। এসব পোস্টে মাকে নিয়ে নানা স্মৃতি ও তাকে হারানোর বেদনা প্রকাশ পায়।

এবারের ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত ও শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। শুক্রবার (২৯ মে) সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে একটি হলে উপস্থিত হন শুভ ও বিদ্যা সিনহা মিম। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। কথার এক পর্যায়ে শুভ জানান, তিনি মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে এসেছেন।

শুভ বলেন, আপনারা জানেন, আমি মায়ের জন্য পাগল। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, সেটিও আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। ঈদের সময় মায়ের সব শাড়ি দিয়ে আমি পাঞ্জাবি বানিয়েছি, একেক সময় একেকটি পরি। ঈদে অন্য কিছু পরি না।

আরো পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

তিনি বলেন, তিনি যেহেতু মা–অন্তঃপ্রাণ, তাই সেই বিষয়টি মাথায় রেখেই ‘মালিক’ সিনেমায় তার চরিত্রে সেটি তুলে ধরা হয়েছে।

অভিনয় ও চলচ্চিত্র নিয়ে কথা বলতে গিয়ে শুভ বলেন, তার অভিজ্ঞতায় দেখা গেছে অনেক প্রত্যাশিত সিনেমা তেমন সাফল্য পায়নি, আবার অনেক অনিশ্চিত ছবি দর্শকনন্দিত হয়েছে। তিনি বলেন, সিনেমা একটি অনিশ্চিত মাধ্যম, আর এটাই এর সৌন্দর্য।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘সাপলুডু’ সিনেমায়। দীর্ঘ বিরতির পর তারা আবারও একসঙ্গে কাজ করেছেন ‘মালিক’ ছবির মাধ্যমে। সিনেমাটির ট্রেলারে দুজনকেই অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App