×

ঢালিউড

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৩০ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা নিজেই।

বুধবার (৩ জুন) এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

জানা যায়, ব্যক্তিগত কিছু কারণে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাপ্পারাজ। এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলে জানিয়েছিলেন বাপ্পারাজ।

এ ব্যাপারে মুক্তি জানান, বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি একটি ক্ষুদেবার্তায় তাকে জানিয়েছেন। তাই তিনি এখন নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন।

এদিকে, নির্বাচন না করার বিষয়ে বাপ্পারাজ বলেন, ‘শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।’

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের (২০২৪-২৬) মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এ নির্বাচনকে সামনে রেখে এফডিসিপাড়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App