×

ঢালিউড

শিল্পী সমিতির নির্বাচন

অনন্য মামুনের ‘ইন্ধনে’ এবার মাঠে নামছেন হিরো আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

অনন্য মামুনের ‘ইন্ধনে’ এবার মাঠে নামছেন হিরো আলম

ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্র শিল্পীদের প্রাণের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। প্রতি দুই বছর পর পর এর নির্বাচন হয়ে থাকে। আগামী ৩ জুলাই এই সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক একটি অডিও ফাঁস হয়েছে। যেখানে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্বাচন বানচালের একটি পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠেছে।

অডিওর শুরুতে হিরো আলমকে উদ্দেশ্য করে মামুনকে বলতে শোনা যায়, ‘ভয় পেয়ো না, তুমি বগুড়ার ছেলে। তোমার সদস্যপদ না দিলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও। আমি উকিল ঠিক করে দেব।’

অনন্য মামুনের এ পরামর্শের সঙ্গে সহমত পোষণ করে হিরো আলম বলেন, ‘আমি উকিলের সঙ্গে কথা বলব। টাকা জমা দেওয়ার জন্য সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়েছে। সমস্যা নেই, আমিও নির্বাচন বন্ধ করার জন্য কোর্টে আপিল করব।’

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন ‘আরমান-মুক্তি’ প্যানেল। অন্য প্যানেলে আছেন অভিনেতা শিবা শানু ও চিত্রনায়ক জয় চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App