×

ঢালিউড

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

ছবি: সংগৃহীত

‘কবে বিয়ে করছেন চিত্রনায়িকা ববি?—এমন প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়ত হতে হয় এই নায়িকাকে। বহুবার তার বিয়ের খবর ছড়ালেও, বাস্তব জীবনে এখনও অবিবাহিতই রয়ে গেছেন তিনি। সম্প্রতি একটি মিডিয়ার অনুষ্ঠানে এসে ববি নিজেই জানালেন, বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ তার।

বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় আছেন এই নায়িকা। বাসায় ভয়াবহ চুরি এবং এক প্রতারকের সঙ্গে নাম জড়ানোর পর বেশ কিছু দিন খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে পরবর্তী সময় তার বিরুদ্ধে হওয়া সব অপপ্রচারের কড়া জবাবও দিয়েছেন এই নায়িকা।

অনুষ্ঠানে ববির কাছে জানতে চাওয়া হয়, বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তার? উত্তরে এই তিনি বলেন, ‘আমার এমন একজন মানুষ পছন্দ যে দায়িত্বশীল, বিচক্ষণ, সহানুভূতিশীল এবং লম্বা হবে। আমি যাকে বিয়ে করব, তার যে প্রচুর অর্থ থাকতে হবে—এমন কোনো কথা নেই। কিন্তু মানুষ হিসেবে তাকে অবশ্যই দারুণ হতে হবে।’

বিয়ের ভেন্যু কোথায় হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিয়ে দেশে করার ইচ্ছা আছে। তবে দেশের বাইরে করলে অস্ট্রেলিয়াতে করার সম্ভাবনাই বেশি। কারণ আমার পরিবারের অধিকাংশ সদস্যই ওখানে থাকেন। তাই দেশের বাইরে হলে সেখানেই ভেন্যু নির্ধারণ করা হবে।’

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ার নিয়েও ভাবছেন ববি। বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App