×

ঢালিউড

মবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, অভিনেত্রী শাওন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

মবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, অভিনেত্রী শাওন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে মবের শিকার করার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল বলেছেন, ‘একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’ এ সময় তিনি মবের ‍বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পিয়া জান্নাতুল বলেন, আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সঙ্গে যেটা হয়েছে, আমি শাওন আপা না, একটা মেয়ের সঙ্গে কেউ যদি মবের কথা বলে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা যে পার্টিই করুক না কেন, একটা ছেলে অথবা মেয়ে মবের শিকার হবে, একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, একজন আর্টিস্ট, সেও একজন মানুষ। সেও পলিটিকস করতে পারে। তাতে আমার কিছু বলার নেই। আমাদের অনেক আর্টিস্ট আছেন যারা পলিটিকস করেন। সেটার জন্য সুবিধা পেয়েছেন এবং অনেক অসুবিধার শিকারও হয়েছেন; আগেও হয়েছে, এখনো হয়েছে। এটা রাজনীতির নিয়ম বা রীতিনীতি।

তিনি বলেন, আমি যেটা বলতে চাই, সবার উদ্দেশে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে তখন সে একজন আর্টিস্ট। একজন আর্টিস্ট যখন সমস্যায় পড়ে তখন অন্য আর্টিস্টদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। এটা আমি প্রত্যাশা করব।

উল্লেখ্য, জুলাই মাসের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…’। পোস্টটি প্রকাশের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার এই পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীরা।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শাওনের মন্তব্য উসকানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ ছাড়া মেহের আফরোজ শাওনকে লাঞ্ছিত ও আহত করার আহ্বান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার।

গত মঙ্গলবার (১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক হুমকিস্বরূপ পোস্টে তিনি লেখেন, ‘এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উসকানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

প্রতিমন্ত্রী টুকু খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App