×

ঢালিউড

চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে তিন নির্মাতাকে আজীবন বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে তিন নির্মাতাকে আজীবন বহিষ্কার

ছবি: সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন তিন চলচ্চিত্র নির্মাতা। বহিষ্কৃতরা হলেন বদিউল আলম খোকন, মনজুরুল ইসলাম মেঘ এবং রিয়াজুল রিজু।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সমিতির ভাবমূর্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগে এই তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।

প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে একটি মামলা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে খোকনের এমন আইনি পদক্ষেপের কারণে সমিতির ভেতরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

খোকনের করা মামলার সূত্র ধরে অন্য দুই নির্মাতা—মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সমিতির বিরুদ্ধে নেতিবাচক ও বিদ্বেষমূলক প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে। বার্ষিক সাধারণ সভায় এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

পরিচালক সমিতির এই কঠোর সিদ্ধান্তের বিপরীতে বহিষ্কৃত তিন নির্মাতার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের

রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App