কবে বিয়ে করছেন দীঘি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
ছবি : সংগৃহীত
শোবিজ অঙ্গনে প্রেমের গুঞ্জনে বহুবার নাম জড়িয়েছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। তবে ব্যক্তিগত সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে এতদিন খুব একটা প্রকাশ্যে কথা বলেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। এবার একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের বিয়ের পরিকল্পনা এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান, সেটিও খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন দীঘি। সেখানে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।’

ভবিষ্যৎ স্বামীর কী গুণ থাকা উচিত এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে দীঘি বলেন, ‘তিনি একজন চাকরিজীবী জীবনসঙ্গী চান। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সততার ওপর জোর দেন।’
ভবিষ্যৎ সঙ্গী সম্পর্কে তিনি আরও বলেন, তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। গাটস থাকতে হবে। ভুল করলেও নির্দ্বিধায় বলতে হবে, ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন দীঘি। যদিও তিনি প্রেমের বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন, তবু অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল।
একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেয়। পরে মুহাইমিন রাশিদের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে।

তবে সে সময় দীঘি স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন দীঘি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে বড়পর্দায় ফিরে এখন নিয়মিত অভিনয় করছেন।
