×

ঢালিউড

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। মজার ছলে দেওয়া সেই পোস্টকে অনেকেই গুরুত্বের সঙ্গে নেওয়ায় এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। সম্পর্কের পর হঠাৎ করেই বিয়ে করেছেন। কিন্তু এবার আগেভাগে এমন ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন।

হাস্যরসের সুরে তিনি বলেন, ‘ভাবিনি মানুষ বিষয়টিকে এতটা সিরিয়াসভাবে নেবে। অনেকেই সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এত প্রস্তাব আসছে যে বুঝতে পারছি না কী করা উচিত।’

বিয়ের প্রসঙ্গে পরীমনি আরও বলেন, একজন অভিভাবকের উপস্থিতি ছাড়া বিয়ে করা সম্ভব নয়। বর্তমানে তার সেই ধরনের অভিভাবক নেই বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি চাই ছেলে বড় হোক। ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবকের ভূমিকা নেয়, তখন হয়তো আবার বিয়ের কথা ভাবতে পারব।’

তাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত পরীমনি ফাইনাল নিয়েও আশাবাদী।

তিনি বলেন, ‘স্পেন দারুণ খেলছে, তাই ম্যাচটা কঠিন হবে। তবে আমার বিশ্বাস, শেষ পর্যন্ত ট্রফি জিতবে আর্জেন্টিনাই। আমি চাই, মেসির হাতেই বিশ্বকাপ উঠুক, আর তিনি গোল্ডেন বুটও জিতুন।’

বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার সমর্থনে নিয়মিত পোস্ট করেছেন পরীমনি। আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

গত বুধবার সেমিফাইনালের আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়। এখন আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ জয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে আরেকটি প্রশ্ন আসলেই কি আবার বিয়ে করবেন পরীমনি?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App