পরীমনি
বিয়েটা আর করতে হলো না
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের বিয়ে নিয়ে করা একটি ফেসবুক পোস্টে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
প্রিয় দল আর্জেন্টিনার হারে হতাশা প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর আগে বিশ্বকাপ চলাকালে পরীমণি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন। সে সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।” পোস্টটি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

শুধু তাই নয়, সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পরও তিনি আরেকটি পোস্টে লিখেছিলেন, “Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!” ওই পোস্টে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের একটি ছবিও যুক্ত করেছিলেন তিনি।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর পরীমণির সর্বশেষ পোস্টটি আবারও নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই মজার ছলে জানতে চাইছেন, জনপ্রিয় এই অভিনেত্রীর ‘বিয়ের পরিকল্পনা’ আবার কবে সামনে আসবে।
ল্লেখ্য, পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন, সমসাময়িক ঘটনা এবং প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন সময় পোস্ট করে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়ে থাকেন।
