×

ঢালিউড

একসঙ্গে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী, কিন্তু কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম

একসঙ্গে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের ইতিহাস গড়েছে স্পেন। স্প্যানিশদের এই অবিস্মরণীয় জয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের পাশাপাশি উল্লাসে ভেসেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনও।

পর্দা কাপানো চিত্রতারকারা সামাজিক মাধ্যমে স্পেনের এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে শামিল হন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’ অন্যদিকে শাকিবের চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। 

বিজয়ীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী বলেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নস।’

এ ছাড়া আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও স্প্যানিশদের অভিনন্দন জানাতে ভুল করেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘অভিনন্দন স্পেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App