×

ঢালিউড

সাতক্ষীরা-৪

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে জামায়াত। 

এ ঘটনার পর সম্ভাব্য উপনির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই ভোটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন সংসদ সদস্য হওয়া। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং যেখানে উপনির্বাচন হবে, সেখানেই প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমি দেখতে চাই, সুষ্ঠু নির্বাচনেও আমার ওপর হামলা হয় কি না। অতীতে কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছি। এবারও জনগণের রায় জানার জন্য নির্বাচনে লড়তে চাই।”

এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে বর্জনের ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

বগুড়ার কেবল ব্যবসায়ী থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আশরাফুল আলম পরে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনায় ও সমালোচনায় থাকলেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি। সম্ভাব্য উপনির্বাচন হলে তিনি প্রার্থী হবেন বলে আবারও ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App