×

ঢালিউড

সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢালিউড তারকা শাকিব খান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। ২০১৩ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে তার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে।

তবে তৎকালীন ব্যস্ততার কারণে নিখুঁতভাবে কাজটি করতে পারেননি উল্লেখ করে শাকিব জানান, সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি একপি টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘দেবদাস’-এর মতো চলচ্চিত্রে সুযোগ পাওয়া যে কোনো অভিনেতার জন্যই ভাগ্যের ব্যাপার। ওই সময় আমি অনেক ব্যস্ত ছিলাম। এখন এসে মনে হয়, আবার সুযোগ পেলে ‘দেবদাস’ করতে চাই। এই চরিত্রটি এত সুন্দর যে কোনো শিল্পীরই মন ভরে না।

তিনি আরও যোগ করেন, বর্তমানে তিনি যেভাবে সময় নিয়ে প্রতিটি কাজ করেন, তখনকার সময়েও সেভাবে সময় দিতে পারলে কাজটি আরও চমৎকার হতো।

শাকিব খান। ছবি: সংগৃহীত

বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় দেবদাস—বুলবুল আহমেদ ও শাহরুখ খানের সঙ্গে নিজের অভিনীত দেবদাসের তুলনা প্রসঙ্গে শাকিব অকপটে স্বীকার করেন, তিনি নিজের দেবদাসকেই অন্যদের চেয়ে পিছিয়ে রাখবেন।

তবে পর্দায় দেবদাস রূপায়ণ করলেও বাস্তব জীবনে তিনি দেবদাসের মতো বিরহী কি না—এমন প্রশ্নের জবাবে হেসে শাকিব বলেন, না না, আমি ব্যক্তিজীবনে খুব সুন্দরভাবে বাঁচতে ভালোবাসি। হাসি-আনন্দে দিন কাটাতে চাই।

চাষী নজরুল ইসলামের দেবদাসে শাকিব খানের বিপরীতে ‘পার্বতী’ চরিত্রে অপু বিশ্বাস এবং ‘চন্দ্রমুখী’ চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। নতুন করে দেবদাস হলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান শাকিব। জবাবে এই নায়ক বলেন, সেসব উত্তর সময়ই বলে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App