×

ঢালিউড

সাগরপাড়ে দীঘির মায়াবী উপস্থিতি, কি করছেন কক্সবাজারে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

সাগরপাড়ে দীঘির মায়াবী উপস্থিতি, কি করছেন কক্সবাজারে?

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

হঠাৎ কক্সবাজারের সমুদ্রসৈকতে দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’

ছবিতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাচ্ছেন দীঘি। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের পরিবেশে অভিনেত্রীর সাজেও ছিল ছিমছাম ভাব। তার এই নতুন লুক বেশ প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে।

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন দীঘি। তবে সমুদ্র সৈকতে তার এবারের উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর প্রশংসা করেছেন।

জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে সেখানে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন এই কাজ সম্পর্কে জানতে চাইলে অপেক্ষা করার কথাই জানিয়েছেন অভিনেত্রী। দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

তবে সেই কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

র‍্যাব বিলুপ্ত নিয়ে নাহিদ নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App