×

ঢালিউড

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

ফাইল ছবি

শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখে দর্শকের নজর কাড়া প্রার্থনা ফারদিন দীঘি এখন নিয়মিত কাজ করছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি নিজের পছন্দ ও আগ্রহের কথাও বিভিন্ন সময় অকপটে জানান এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন দীঘি।

দীঘির মতে, পরীমণির জীবন নিয়ে যদি কখনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেটি দর্শকের জন্য বেশ উপভোগ্য ও বিনোদননির্ভর একটি সিনেমা হতে পারে। তবে এই বায়োপিকে অভিনয়ের আগ্রহের পেছনে রয়েছে আরও একটি কারণ—চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা।

অনুষ্ঠানে দীঘি জানান, কোনো এক অনুষ্ঠানে পরীমণি নিজেই বলেছিলেন, তার জীবন নিয়ে বায়োপিক তৈরি হলে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ, তার চরিত্রে অন্য কেউ অভিনয় করতে পারবেন না বলে মনে করেন তিনি। পরীমণির সেই বক্তব্যকেই এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দীঘি।

আরও পড়ুন: বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘কোনও একটি অনুষ্ঠানে পরীমণি আপু বলেছিলেন, তার বায়োপিক হলে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না। তার এই কথাটাই আমার কাছে একটি চ্যালেঞ্জের মতো মনে হয়েছে। তাই আমি কাজটি করতে আগ্রহী।’

পরীমণির বায়োপিক নিয়ে নিজের ভাবনার কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমার মনে হয় তার (পরীমণি) বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি এন্টারটেইনমেন্ট বায়োপিক হবে।’

দীঘির এই আগ্রহকে শুধু একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা হিসেবে দেখছেন না অনেকেই। বরং ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষাও এতে ফুটে উঠেছে। বিশেষ করে পরীমণির আলোচিত ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বাঁক পর্দায় তুলে ধরতে হলে চরিত্রটির জন্য অভিনয়শিল্পীর ওপর বাড়তি প্রস্তুতি ও দায়িত্ব থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, ভালোবাসায়: শাবনূর

এদিকে অভিনয়জীবনে নায়িকা হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন দীঘি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। এসব সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন তিনি।

বর্তমানে দীঘির অভিনীত নতুন সিনেমা ‘বিদায়’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি ঘিরেও দর্শকের আগ্রহ রয়েছে। নতুন সিনেমার পাশাপাশি ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App