×

ঢালিউড

এআই ভিডিও নিয়ে পরীমণি

‘আমার কপালে মনে হয় সারাজীবন ঝামেলা লেখা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

‘আমার কপালে মনে হয় সারাজীবন ঝামেলা লেখা’

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়েও প্রায়ই আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি এর বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরী মণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কয়েক দিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে পরী মণিও প্রতিবাদ জানান।

ফেসবুক লাইভে এসে এ ঘটনার বিরুদ্ধে কথা বলার পর অনেকেই তার সাহসের প্রশংসা করছেন। বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। জীবনে বারবার নানা ঝামেলায় জড়ানো প্রসঙ্গে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

তবে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিষয়টিকে কেবল নিজের ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখছেন না পরী মণি। তার মতে, এ ধরনের ঘটনায় সাধারণ নারীরা আরও বেশি মানসিক চাপে পড়তে পারেন। তাই বিষয়টি এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করা জরুরি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির অপব্যবহার করে কারও মুখ বা পরিচয় ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনা ব্যক্তিগত গোপনীয়তা এবং অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে এ ধরনের কনটেন্ট ছড়ানো হলে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি মানসিক বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হতে পারে।

পরী মণির বক্তব্যে উঠে এসেছে, পরিচিত মুখ হওয়ায় তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সুযোগ পেয়েছেন। কিন্তু একই পরিস্থিতিতে পড়া একজন সাধারণ নারী হয়তো সেই সাহস বা সমর্থন নাও পেতে পারেন। সে কারণেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এ ধরনের হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

‘যে ভোট দেয়নি তার জন্যও সরকার হতে চাই’

প্রধানমন্ত্রী ‘যে ভোট দেয়নি তার জন্যও সরকার হতে চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App