×

রোগব্যাধি

হাম ও উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

হাম ও উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই ঢাকার বাসিন্দা। একই সময়ে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, যাদের মধ্যে ৩১৫ জন ঢাকার। এছাড়া নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন, যার মধ্যে ৬১ জনই ঢাকার।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। এর মধ্যে বরিশালে ২৯ জন, চট্টগ্রামে ৬৯ জন, ঢাকায় ২০৫ জন, খুলনায় ৯৪ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১ জন এবং সিলেটে ১৭ জন শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৪৪

এর আগে, গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে এক শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।

এ ছাড়া, হামের উপসর্গ পাওয়া মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App