×

রোগব্যাধি

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ছবি : সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে হামের রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়েছে, শয্যাসংকটের অজুহাতে কোনো হাম রোগীকে অন্যত্র পাঠানো যাবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার তথ্য জানানো হয়। যদিও নির্দেশনাটি জারি করা হয় গত ২১ এপ্রিল।

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে আসা হাম বা হামের উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে রোগীর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা যেতে পারে।

আরো পড়ুন : হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

রেফারের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে দ্রুত এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App