×

রোগব্যাধি

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন রোগী।

আরো পড়ুন : দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল আড়াইশ

সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে রয়েছে, গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, এসব মৃত্যুর পেছনে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার মতো জটিলতা কাজ করেছে।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ৯২৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ৮৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App