×

রোগব্যাধি

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৪ এএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যেসব প্রতিষ্ঠান বা স্থানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত বিরতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে। তিনি উল্লেখ করেন, চিকিৎসকদের আশঙ্কা এবারের ডেঙ্গুর ধরন হতে পারে হেমোরেজিক, যা জটিল আকার ধারণ করতে পারে। তাই আগেভাগেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন : লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

তিনি জানান, জরিপ অনুযায়ী ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনগণের ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App