×

নাটক

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা, পাত্র কে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা, পাত্র কে

বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

এই খবর তানজিকা নিজেই গণমাধ্যমকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিয়ের ছবি প্রকাশ করেন। নিজের বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান, তিনি কখনও ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এখন মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বিয়ে পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তার। তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে এ অভিনেত্রীর সঙ্গে সাইফের পরিচয়। এরই মধ্যে তাদের বন্ধুত্ব তৈরি হয়।

বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা এবং ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে হয়তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। একেবারে পারিবারিকভাবে এবং আত্মীয়স্বজনেরাও উপস্থিত ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি।

বরের ব্যাপারে তিনি জানান, সাইফকে আমার মায়ের খুব পছন্দ ছিল। আগে থেকে চিনতেন ও ভাল জানতেন। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে একটা সময় এসে ভালো লাগতে শুরু করলো। আমি জানতাম, সে একজন খুব ভালো ও মানবিক মানুষ। মনে হয়েছে, সেই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাঁদের সেই দাম্পত্য সম্পর্ক বেশিদিন টিকেনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App