×

নাটক

ফজলুর রহমান বাবু হাসপাতালে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম

ফজলুর রহমান বাবু হাসপাতালে

ফাইল ছবি

প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। 

নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর এই তথ্য জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। 

তিনি উল্লেখ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

গুণী এই শিল্পীর অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App