×

নাটক

ফুপু চরিত্রে দর্শকের হৃদয় জয় দীপা খন্দকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

ফুপু চরিত্রে দর্শকের হৃদয় জয় দীপা খন্দকারের

ছবি: সংগৃহীত

মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন দর্শকমহলে ব্যাপক আলোচনায়। সামাজিক মাধ্যম ও ইউটিউবে নাটকটির প্রতিটি নতুন পর্ব ঘিরে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের সাফল্য ও নিজের চরিত্র নিয়ে সম্প্রতি কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।

নাটকে ‘ফাতেমা’ নামের ফুপু চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। নাটকটির প্রতিটি পর্বের জন্য দর্শকের অপেক্ষার বিষয়টি তুলে ধরে দীপা বলেন, বহু বছর ক্যারিয়ারে তিনি এমন ঘটনা খুব কম দেখেছেন, যেখানে একটি নাটকের নতুন পর্বের জন্য মানুষ এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করে।

তার ভাষ্য, দর্শকরা নিয়মিত জানতে চান নতুন পর্ব কবে আসবে। তিনি এটিকে দর্শকের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন। কারণ, দর্শকরা প্রতিদিন নাটকটি দেখতে পারলে আরও বেশি আনন্দ পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

নাটকের এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব নির্মাতা মোস্তফা কামাল রাজকে দিয়েছেন দীপা খন্দকার। তিনি বলেন, শুরুতে তারা ভালো একটি পারিবারিক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তবে এটি যে এত বড় পরিসরে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, তা কেউ ভাবেননি।

দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, দর্শকরাই নাটকটিকে এই জায়গায় নিয়ে গেছেন এবং তাদের ভালোবাসাই পুরো টিমের সবচেয়ে বড় প্রাপ্তি।

পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতাও পূরণ করেছে বলে জানান দীপা। তিনি বলেন, তার কোনো ভাই নেই, তাই বাস্তব জীবনে কখনো ফুপু হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে নির্মাতা রাজ তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন, যা তার কাছে অনেক বড় বিষয়।

বর্তমানে নাটকটির ৪৬টি পর্ব প্রকাশিত হয়েছে। এতে দীপা খন্দকারের স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। নাটকের গল্পে সামির ও তার স্ত্রীর ঘর ছেড়ে চলে যাওয়ার পর এই দম্পতির সহায়তায় এগিয়ে আসার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে সামাজিক মাধ্যমেও ‘ফাতেমা’ চরিত্রের কারণে দীপা খন্দকার এখন অনেকের কাছে ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App