×

নাটক

পলাশকে ব্রাজিলের লোগো জড়ানো আম পাঠালেন আর্জেন্টিনার ভক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০২ পিএম

পলাশকে ব্রাজিলের লোগো জড়ানো আম পাঠালেন আর্জেন্টিনার ভক্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের কাছে ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্যরকম উন্মাদনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দলের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা যেন দেশের আনাচে-কানাচে এক উৎসবমুখর বৈরিতার জন্ম দেয়।

কিন্তু দিনশেষে এই ফুটবলই যে সব দূরত্বের দেয়াল ভেঙে মানুষকে ভালোবাসার এক সুতোয় বাঁধতে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নাটকের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ এবং তার এক একনিষ্ঠ ভক্ত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে পলাশ জানান, সুদূর নওগাঁ থেকে এক ভক্ত তার জন্য আম পাঠিয়েছেন।

মজার ব্যাপার হলো, আমগুলোর গায়ে লাগানো ছিল ব্রাজিলের স্টিকার, অথচ যিনি পাঠিয়েছেন তিনি নিজে একজন কট্টর আর্জেন্টিনা সমর্থক।

আমগুলোর ছবি শেয়ার করে ক্যাপশনে পলাশ লেখেন, ‘এটাই ফুটবলের সৌন্দর্য। যে মানুষটা আমাকে ব্রাজিলের ষ্টিকার লাগিয়ে সুদুর নওগাঁ থেকে আমগুলো পাঠাইছে সেই মানুষটা নিজেই একজন আর্জেন্টাইন ফ্যান। আমার অভিনয়, আমার কাজগুলো তার ভালো লাগে। ভালোবেসে তাই পাঠিয়েছে। চিঠিও দিয়েছে সঙ্গে। দল-মতের উর্ধ্বে গিয়ে আমরা দিনশেষে মানুষ। বাংলাদেশের মানুষ। মানুষটা তা প্রমাণ করল।’

আমের ঝুড়ির সঙ্গে সেই ভক্ত একটি চিঠিও পাঠিয়েছেন পলাশকে। চিঠিতে তিনি জানিয়েছেন, পর্দায় পলাশের চমৎকার অভিনয় এবং তার নির্মাণশৈলী ওই ভক্তের ভীষণ পছন্দ। আর সেই ভালো লাগা ও ভালোবাসা থেকেই এই উপহার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

উপদেষ্টা জাহেদ যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

কৃষিমন্ত্রী মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App