আর্জেন্টিনা জিতলে কি তিশা বিয়ে করবেন?, যা বললেন অভীনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ নিয়ে বিনোদন দুনিয়ার ফুটবল প্রেমীদের আগ্রহের শেষ নেই। তাদের প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে যেনো তাদের উন্মাদনা কোনোভাবেই কমছে না। এরই মধ্যে এক ব্যতিক্রমধর্মী মন্তব্য করে আলোচনার তুঙ্গে আছেন ছোত পর্দার জনপ্রিয় অভীনেত্রী তানজিন তিশা।
আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হলেও, প্রিয় দলের সাফল্যের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ এই অভীনেত্রী।
তিশার ভাষ্যমতে, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।
তানজিন তিশার কথায়, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এখন আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেয়নি। আমি অএকবার বলেছি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এর কারণ আমার বাবা আর্জেন্টিনা সাপোর্ট করতো তাই আমিও আর্জেন্টিনা।’
এদিকে ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের অনেকেই নানা রকম অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বসেন। কেউ বলেন জার্সি পরে ঘুরবেন, কেউ বা দেন অন্য কোনো চমকপ্রদ ঘোষণা। সেই সূত্র ধরেই এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল আর্জেন্টিনা যদি জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?
ভক্ত ও দর্শকদের এমন কৌতুহলী প্রশ্নের জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’
আরো পড়ুন: বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার
উল্লেখ্য , পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন যে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।
