×

নাটক

নিউ ইয়র্কের রাস্তায় মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

নিউ ইয়র্কের রাস্তায় মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তোলা নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কাড়লেন। বিখ্যাত ব্রুকলিন ব্রিজকে পটভূমি করে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রয়্যাল ব্লু রঙের একটি স্লিভলেস টায়ার্ড টিউল গাউনে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। কখনো হাসিমাখা মুখে, আবার কখনো ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে ছবি তুলতে দেখা গেছে তাকে। নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবন ও ব্রুকলিন ব্রিজের সৌন্দর্যও ফুটে উঠেছে ছবিগুলোতে।

পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল, পরিমিত মেকআপ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও ঐতিহাসিক স্থাপনাকে পটভূমি করে তোলা প্রতিটি ছবিতেই ধরা দিয়েছে ভিন্নমাত্রার নান্দনিকতা।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘Because Kal Ho Naa Ho…’। জনপ্রিয় বলিউড চলচ্চিত্র কাল হো না হো-এর নিউ ইয়র্কভিত্তিক আবহের প্রতি ইঙ্গিত করেই তিনি এই ক্যাপশন ব্যবহার করেছেন বলে মনে করছেন ভক্তরা।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ তাকে ‘নীল পরী’ বলেও অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ উপস্থিতির জন্যও পরিচিত মেহজাবীন চৌধুরী। নাটক, ওটিটি ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নতুন লুকে ভক্তদের সামনে হাজির হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App