স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি: সংগৃহীত
হলুদ স্লিভলেস পোশাকে খোলা চুলে রোদমাখা মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুক্রবার ফেসবুকে ছবি প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তার সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন। কেউ কেউ তার নতুন লুক নিয়েও মন্তব্য করেছেন।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকেই ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। নিউইয়র্কে তার পরিবার থাকায় বিভিন্ন সময় সেখানে যাতায়াত করেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানান স্পর্শিয়া। এরপর নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি ঘুরে দেখেন এবং মার্থা গ্রাহামের প্রদর্শনী উপভোগ করেন।
বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন স্পর্শিয়া। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ অনেকে।
